হোম > সারা দেশ > বরগুনা

চার নারীসহ পাঁচজনকে কোপানোর ঘটনায় মামলা, জেলহাজতে তিনজন

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

আমতলী থানা। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে আমতলীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। কোর্ট উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে আমতলীতে ধান কাটতে বাধা দেওয়ায় পাঁচজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ ঘটনায় গতকাল রাতেই রিপন হাওলাদারকে প্রধান আসামি করে ২০ জনের নামে আমতলী থানায় মামলা করা হয়। আহত নারী কদভানুর ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জামাল গাজীর ভাই হলদিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আরিফ গাজীর নেতৃত্বে কয়েকজন গতকাল বিকেলে ওই জমির ধান কাটতে গেলে মন্নাফ হাওলাদার বাড়ির নারীরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ গাজীর লোকজন কদভানু (৪৫), শেফালী (৪০), নুরনাহার (৩৫), মমতাজ (৭০) ও সাদ্দাম হোসেনকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ৯৯৯-ও ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, চার নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখমের ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম