হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

সুন্দরবনে বনরক্ষীদের হাতে আটক হরিণ শিকারি। ছবি: আজকের পত্রিকা

পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচরে আজ শনিবার সকালে ছগির খান (৪০) নামের এক হরিণ শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম।

ছগির খান বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে। তাঁর কাছ থেকে ৪ হাজার ফুট মালা ফাঁদ, মাংস পরিমাপ করার দাঁড়িপাল্লা, ২ কেজি সাদা পলিথিন, প্লাস্টিকের বস্তা, চাল, ডালসহ আনুষঙ্গিক মালপত্র জব্দ করেন বনরক্ষীরা। আটক শিকারির বরাত দিয়ে বনরক্ষীরা জানান, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচ শিকারি পালিয়ে গেছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা আজ সকালে কচিখালীর ডিমেরচরে টহল দেন। তাঁরা বনের মধ্যে মালা ফাঁদ পাতা রয়েছে দেখতে পান। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশি করে হরিণ শিকারিকে হাতেনাতে আটক করেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, আটক হরিণ শিকারির বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হয়েছে এবং তাঁকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা, কৃষকদের মানববন্ধন

মোংলা বন্দরের ইনারবার খনন প্রকল্প: এক বছরের কাজ পাঁচ বছরে

বাগেরহাটে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৫ হাজার মানুষ

অবশেষে উদ্ধার হলো ফকিরহাটে অপহৃত শিশু, গ্রেপ্তার ১

মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

সুন্দরবনে বনদস্যুর হাতে জিম্মি জেলেকে উদ্ধার

মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর, আটক ১

সুন্দরবনে বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা, আরও এক মামলা

শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, ৩ আসামি গ্রেপ্তার