হোম > সারা দেশ > বাগেরহাট

অস্ত্রসহ আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড

মোংলা (বা‌গেরহাট) প্রতিনিধি

অস্ত্র, গোলাবারুদসহ আটক বনদস্যু সামাদ মোল্লা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ কোস্ট গার্ড প‌শ্চিম জো‌নের প‌রিচালনায় এক অভিযানে সোমবার রাতে সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্র, গুলিসহ আটক হ‌য়ে‌ছেন। মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয়বারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) আটক করা হয়েছে।

তিনি বলেন, সামাদ মোল্লা সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদাড়া বাজারসংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে দেখা কর‌তে আস‌বেন, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

পরবর্তীকালে আটক বনদস্যু সামাদ মোল্লার তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সুন্দরবনে দস্যুতা করে আসছিলেন।

সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও আটক বনদস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২