হোম > সারা দেশ > বাগেরহাট

চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

ধর্ষণে অভিযুক্ত পাভেল মোল্লার (২২) গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি পাভেল মোল্লাকে (২২) গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার বিকেল ৫টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পোদ্দারপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বড়বাড়িয়া বাসাবাড়িরচর গ্রামের প্রভাবশালী বুলবুল মোল্লার ছেলে পাভেল মোল্লা দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে গত ১৬ মার্চ সহযোগীদের নিয়ে মেয়েটিকে অপহরণ করে নির্জন ঘরে আটকে রেখে ধর্ষণ করেন।

অভিযোগ অনুযায়ী, দুই দিন পর ১৮ মার্চ ভোরে ভুক্তভোগীকে তার মামার বাড়ির সামনে ফেলে রেখে যান। এ ঘটনায় ১৯ মার্চ চিতলমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় পাভেল মোল্লাকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দুই মাস পার হলেও আসামিকে গ্রেপ্তার করা হয়নি। বরং মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা অন্যায়কারীর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং প্রযুক্তির সহায়তায় তাঁকে দ্রুতই আটক করা সম্ভব হবে।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২