হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবন থেকে ১১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি

হরিণের মাংসসহ আটক আরিফুল সরদার। ছবি: সংগৃহীত

সুন্দরবন থেকে ১১০ কেজি হরিণের মাংসসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। তাঁর নাম মো. আরিফুল সরদার (২৪)। আজ মঙ্গলবার সকালে সুন্দরবনসংলগ্ন খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন, বাগেরহাটের মোংলা দপ্তরের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিণের মাংস পাচারের চেষ্টার খবর পেয়ে দাকোপের নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ দুটি নৌকা রেখে শিকারি ও মাংস পাচারকারীরা পালিয়ে যান। পরে নৌকা দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস জব্দ এবং আরিফুলকে আটক করা হয়। তিনি দাকোপের বাসিন্দা। আরিফুলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তাঁকে নলিয়ান বন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২