হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে প্রাইভেট কারের চাপায় পথচারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেট কারের চাপায় আব্দুল জব্বার মল্লিক (৭৫) নামে এক পথচারী মারা গেছেন। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ির চালক সাজ্জাদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত আব্দুল জব্বার মল্লিকের বাড়ি জেলার চিতলমারী উপজেলায়। তিনি মোল্লাহাটের রাজপাট গ্রামে মেয়ের জামাইয়ের বাড়ি বেড়াতে আসছিলেন।

পথ পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২