হোম > সারা দেশ > বাগেরহাট

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

সাগরের প্রবল ঢেউয়ে ভাঙছে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা।

বঙ্গোপসাগরের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা। ইতিমধ্যে সমুদ্রগর্ভে হারিয়ে গেছে বনরক্ষীদের ব্যারাক, চলাচলের রাস্তা, পুকুর, রেস্টহাউসসহ কয়েকটি স্থাপনা। প্রতিদিনই সাগরের প্রবল ঢেউয়ে ঝুঁকিতে পড়ছে আরও এলাকা। এতে করে পর্যটনকেন্দ্রটির অবকাঠামো ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। জৌলুশ হারাচ্ছে পার্শ্ববর্তী জামতলা সৈকতও।

জামতলায় আগের মতো বালু নেই। জোয়ারের পানিতে বালু ধুয়ে গেছে সুন্দরবনে। ফলে সৈকত অনেকটা কর্দমাক্ত হয়ে পড়েছে। কর্দমাক্ত জায়গায় হাঁটতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন পর্যটকেরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন মো. মতিউর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে পড়েছে কটকা বনাঞ্চল। প্রতিনিয়ত বনভূমি ও গাছপালা সাগরে বিলীন হচ্ছে। গত দুই বছরে বনরক্ষীদের দুটি ব্যারাক, একটি রেস্টহাউস, রাস্তা, পুকুর ও বিপুল গাছপালা সাগরে বিলীন হয়ে গেছে। কয়েকবার স্টাফ ব্যারাক সরাতে হয়েছে। এখন সাগর খুব কাছে চলে এসেছে। আগামী বর্ষা মৌসুম নাগাদ বর্তমান ব্যারাক, অফিস, রেস্টহাউসও সাগরে চলে যেতে পারে। ভাঙন ঠেকাতে কংক্রিটের ব্লক ফেলা দরকার।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, গত কয়েক বছর বঙ্গোপসাগরের ভাঙনের কবলে পড়েছে কটকাসহ অনেক বনাঞ্চল। কটকায় বেশ কিছু পাকা স্থাপনা ও পুকুর সাগরে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে। বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করে প্রস্তাবনা জমা দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২