হোম > সারা দেশ > বাগেরহাট

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদনে রেকর্ড

বাগেরহাট প্রতিনিধি

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে। গত এপ্রিলে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটি; যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি।

আজ রোববার (৩ মে) দুপুরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, ‘বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের শক্তিশালী নকশা এবং নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। এই সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সফল সহযোগিতার একটি অনন্য নিদর্শন।’

শ্রী রমানাথ পূজারী বলেন, বর্তমানে কেন্দ্রটি ভারতের এনটিপিসি (ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি) বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত একদল দক্ষ বাংলাদেশি প্রকৌশলী দ্বারা পরিচালিত হচ্ছে। এনটিপিসি বর্তমানে উপদেষ্টা হিসেবে সহায়তা করলেও স্থানীয় মেধাবী প্রকৌশলীদের মাধ্যমে এই বিশালাকার কেন্দ্রের দৈনন্দিন পরিচালনা বাংলাদেশের কারিগরি সক্ষমতা অর্জনের পথে একটি বড় অর্জন।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২