হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটকে পানিসংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবিতে কলস মাথায় নিয়ে মানববন্ধন করেছেন পশুর নদপাড়ের শতাধিক বাসিন্দা। বিশ্ব পানি দিবস-২০২৪ উপলক্ষে আজ শুক্রবার মোংলা উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপারের সভাপতি মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. সেলিম প্রমুখ। 

বক্তারা বলেন, মোংলা উপজেলার চারদিকে পানি থাকলেও কোনো খাওয়ার পানি নেই। সুন্দরবন উপকূলে ৭৩ শতাংশ পরিবার সুপেয় পানি থেকে বঞ্চিত। খারাপ পানি খেতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ পানি আইনের ১৭ ধারা অনুযায়ী বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করতে হবে। 

এদিকে একই দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহসভাপতি মুখার্জী রবিন্দ্রনাথ, সাধারণ সম্পাদক শেখ আসাদ, আব্দুস সালাম, সাংবাদিক ইসরাত জাহান প্রমুখ। 

বক্তারা বলেন, ‘চারদিকে পানি,  তার পরও আমরা পানির সংকটে রয়েছি। সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক প্রদানের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাব্যতা হারানো নদী, খাল ও পুকুর খননের মাধ্যমে পানির সংকট নিরসনের দাবি জানান বক্তারা। 

এ ছাড়া শরণখোলা ও রামপালে একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২