হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হয়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।  

রিয়া মনি উপজেলার রাজৈর গ্রামে তাঁর নানি হালিমা খাতুনের কাছে থাকত। তার মা-বাবা অনেক দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বাস করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে যাওয়ার পথে রাস্তার ওপর ওই কিশোরীর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মাদক কারবারিরা ওই কিশোরীকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাত। কিশোরীও একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে।

শরণখোলা থানার ওসি সামিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোরী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২