হোম > সারা দেশ > বাগেরহাট

ছাত্রদল নেতা সোহেল হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

ইব্রাহিম বয়াতি। ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইব্রাহিম বয়াতিকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) র‍্যাব-১০-এর সহায়তায় শরণখোলা থানা-পুলিশ রাজধানী ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

১ মার্চ শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা সোহেল নিহত হওয়ার পর থেকে ইব্রাহিম বয়াতি পালিয়ে ঢাকায় অবস্থান করছিল। সে ওই মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ও একই মামলার অপর আসামি শাজাহান বয়াতির ছেলে।

ছাত্রদল নেতা ও মালয়েশিয়াপ্রবাসী আরিফুল ইসলাম সোহেল হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে শরণখোলা থানার ওসি শামিনুল হক জানান।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২