হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে তুচ্ছ বিষয় নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

নিহত মো. মোজাহিদ মোল্লা। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে মো. মোজাহিদ মোল্লা (৪২) নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ মোল্লা ওই গ্রামের সরোয়ার মোল্লার ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর হিজলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ দোকানে বসে ছিলেন মোজাহিদ মোল্লা। এ সময় বায়জিদ শেখ (৪০) নামে এক ব্যক্তি দোকান থেকে জুস কিনে তা পান করেন। পরে তিনি জুসটি ভালো না বলে মন্তব্য করলে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বায়জিদ শেখ তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে মোজাহিদ মোল্লার গলায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্ত বায়জিদ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তাঁকে পিটিয়ে আহত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বায়জিদ শেখকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বায়জিদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দেড় বছর পর আবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যার আইসিউ চালু

বাগেরহাটের ফকিরহাট: তীব্র রেণু-সংকটে চিংড়িচাষিরা

বাগেরহাটে মানববন্ধন ঘিরে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর, আহত ১৫

দুর্বৃত্তের হামলায় নিহত কৃষক দল নেতার দাফন সম্পন্ন, জামায়াতের ৩ কার্যালয়ে হামলার অভিযোগ

ফকিরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষক দলের নেতা নিহত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোস্তফা

ফকিরহাটে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ‘চাচা’ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের ফকিরহাট: আর্সেনিকযুক্ত পানিই ভরসা

খানজাহান আলী মাজারসংলগ্ন দিঘির একমাত্র কুমির স্থানান্তর

বাগেরহাটে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২