হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাকচাপায় স্কুলশিক্ষকসহ নিহত ২

সিলেট প্রতিনিধি

আব্দুল আহাদ বাবুল ও মোশাররফ হোসাইন। ছবি: সংগৃহীত

সিলেটে ট্রাকচাপায় মোশাররফ হোসাইন (৪০) নামে এক স্কুলশিক্ষক এবং আব্দুল আহাদ বাবুল (৫৭) নামে এক প্রবাসী কমিউনিটির নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসাইন গোয়াইনঘাটের সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (৪০) এবং লেবাননপ্রবাসী আব্দুল আহাদ বাবুল গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় ধোপাগুল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে মোশাররফ হোসাইনের মোটরসাইকেলে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল আহাদ বাবুলকে হাসপাতালে নিলে আজ শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মোশাররফ হোসাইনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে আজ বিকেলে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ রাত ১০টায় রস্তমপুর ইউনিয়ন কমপ্লেক্স মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। আর বাবুলের লাশ বাড়িতে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র বলেন, ‘গতকাল একজনের এবং আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। ওইটা আটক করব। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

প্রতিপক্ষের ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত তাজউদ্দিনের লক্ষ্মীপুরের বাড়িতে মাতম

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ