হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় গ্রেপ্তার আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম রফিক। ছবি: সংগৃহীত

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রফিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

রাজধানীর হাতিরঝিলে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

প্রতিপক্ষের ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যু

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

মালদ্বীপে অগ্নিকাণ্ড: নিহত তাজউদ্দিনের লক্ষ্মীপুরের বাড়িতে মাতম

এমপিকে অভ্যর্থনার পর হত্যা মামলার আসামির পোস্ট ‘এয়ারপোর্টে ভাইকে রিসিভ করলাম’

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

নদীর পাড়ে পড়ে ছিল অজ্ঞাতনামা যুবকের গলাকাটা ও মাথাবিহীন লাশ