হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পাটুরিয়া–দৌলতদিয়া ঘাটে নৌযান চলাচল শুরু

ঘিওর, (মানিকগঞ্জ), প্রতিনিধি 

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরিতে ঘুরমুখী মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার রাত ৯টার দিকে হঠাৎ করে ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে রাত পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন।

সালাহউদ্দিন জানান, নদী অববাহিকায় প্রবল ঝোড়ো বাতাস বইতে থাকায় নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় এনে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষ। ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ এমনিতেই বেশি ছিল, তার ওপর হঠাৎ এই বন্ধে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ সারিতে আটকে পড়েছে অসংখ্য যানবাহন। যাত্রীদের অনেককে খোলা আকাশের নিচে অপেক্ষা করতে দেখা গেছে।

জেলে পরিবারে নেই ঈদ আনন্দ

সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে আরও ৫-৭ ঘণ্টা

ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

ঈদযাত্রা: যমুনা সেতুতে এক দিনে সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়

চট্টগ্রামের চন্দনাইশ: ড্রেজারে ক্ষতবিক্ষত সাঙ্গু নদী

রংপুর অঞ্চল: কৃষকের নিরানন্দ ঈদ

টাকার অভাবে শিক্ষা ও চিকিৎসাসেবা ব্যাহত হবে না: সমাজকল্যাণমন্ত্রী

অবৈধভাবে নদীর বালু উত্তোলন আমরা কেউ সমর্থন করব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামালপুরে ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০