হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খিলগাঁও জোন) এক পরিদর্শক আহত হয়েছেন। তাঁর নাম ছিদ্দিকুর রহমান (৪০)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনে এই ঘটনা ঘটে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।

তিনি আরও জানান, সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করে তাদের একজনকে জাপটে ধরে ছিদ্দিকুর। এ সময় মাসুম নামে এক মাদক কারবারি তার পকেটে থাকা পিস্তল বের করে কয়েকটি গুলি ছুড়ে। এ সময় একটি গুলি ছিদ্দিকুরের বাঁ পায়ের একপাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, ছিদ্দিকুরের বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

আইনজীবী তালিকাভুক্তির ফল ৩ মাসেও প্রকাশ না হওয়ায় মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বরিশালে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২