Ajker Patrika

কার্য উপদেষ্টাসহ পাঁচ কমিটি গঠন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কার্য উপদেষ্টাসহ পাঁচ কমিটি গঠন
ছবি: স্ক্রিনশট

জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটিসহ মোট পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা বৈঠকে কমিটিগুলো গঠন করা হয়।

এর মধ্যে কার্য উপদেষ্টা ও সংসদ কমিটির ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

কার্য উপদেষ্টা

কার্য উপদেষ্টার কমিটির সদস্যরা হলেন—সভাপতি হাফিজ উদ্দিন আহমদ, সদস্য সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম, নওশাদ জামির।

সংসদ কমিটি

সংসদ কমিটির সভাপতি নূরুল ইসলাম মনি, সদস্য হিসেবে আছেন রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম, আবুল হাসনাত।

বিশেষ কমিটি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য ১৪ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি করা হয়েছে। এ কমিটির সভাপতি জয়নাল আবদিন। কমিটির অন্য সদস্যরা হলেন—মির্জা আব্বাস উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, ড. এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জমির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, জিএম নজরুল ইসলাম। পরে এ কমিটি ভোটে দেন স্পিকার। যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি

বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সদস্যরা হলেন—সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক, নাহিদ ইসলাম। বিরোধী দল থেকে আরেকজন সদস্য মনোনয়ন করা হবে এ কমিটিতে। পরে এ কমিটি ভোটে দেন স্পিকার। যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি

বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. শাহজাহান। সদস্যরা হলেন—আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভুঁইয়া, তাহসিনা রুশদী, নওশাদ জামির, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম বুলবুল, আখতার হোসেন। পরে এ কমিটি ভোটে দেন স্পিকার। যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাস হয়।

এর আগে সংসদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে এই অধ্যাদেশ পর্যালোচনায় ১৪ সদস্য বিশিষ্ট এক বিশেষ কমিটি গঠন করা হয়।

অধ্যাদেশের তালিকার মধ্যে রয়েছে—বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অরডিন্যান্স, ২০২৪। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশ। এ ছাড়া শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন এবং জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ, সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল সংশোধন, সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট, কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর সংশোধন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস সংশোধনের একাধিক অধ্যাদেশ।

জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও কার্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬।

তালিকায় আরও রয়েছে, মাইক্রোফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (অ্যামেন্ডমেন্ট) অরডিন্যান্স, ২০২৬, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) অরডিন্যান্স, ২০২৬ এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত